মহিউদ্দিন কারিগরি ইনস্টিটিউট
৬ষ্ট থেকে ৮ম শ্রেণি
সর্বাধুনিক শিক্ষা পদ্ধতিতে পরিচালিত। বাস্তব শিক্ষা ও উদাহরণে পাঠদান — অতিরিক্ত গৃহশিক্ষক বা কোচিং এর প্রয়োজন নেই।
স্কুল পরিচিতি
মহিউদ্ধিন কারিগরি ইনস্টিটিউট
আধুনিক, বাস্তবমুখী ও মানসম্মত কারিগরি শিক্ষার সমন্বয়ে পরিচালিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান।
মহিউদ্দিন কারিগরি ইনস্টিটিউটে শিক্ষার্থীদের যুগোপযোগী কারিগরি ও বাস্তব শিক্ষার মাধ্যমে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে পাঠদান করা হয়। পাঠ্যবইয়ের পাশাপাশি বাস্তব উদাহরণ, প্রয়োজনীয় উপকরণ ও হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় বিষয়গুলো শিক্ষার্থীদের কাছে তুলে ধরা হয়।
আমাদের বিশেষ পাঠদান পদ্ধতির ফলে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষেই পাঠের বিষয়গুলো ভালোভাবে বুঝতে ও আয়ত্ত করতে পারে। ফলে অতিরিক্ত গৃহশিক্ষক বা আলাদা কোচিংয়ের ওপর নির্ভরশীলতা কমে যায়।
আমাদের লক্ষ্য—শুধু সনদ নয়, শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান, দক্ষতা ও আত্মবিশ্বাসের মাধ্যমে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা।
৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত
ব্যতিক্রম ও বিশেষ দিকসমূহ
বাধ্যতামূলক কম্পিউটার শিক্ষা
৬ষ্ঠ শ্রেণি: কম্পিউটারের মৌলিক ব্যবহার, টাইপিং, ফাইল ব্যবস্থাপনা ও ডিজিটাল দক্ষতার হাতে-কলমে শিক্ষা।
অফিস অ্যাপ্লিকেশন ও গ্রাফিক্স
৭ম শ্রেণি: MS Word, Excel, PowerPoint-এর পাশাপাশি বেসিক গ্রাফিক্স ডিজাইনের বাস্তবভিত্তিক শিক্ষা।
গ্রাফিক্স ও ভিডিও এডিটিং
৮ম শ্রেণি: গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিংয়ের মাধ্যমে সৃজনশীল ও ব্যবহারিক ডিজিটাল দক্ষতা অর্জনের সুযোগ।
আউটসোর্সিং শিক্ষা
৯ম শ্রেণি: অনলাইনে কাজের ক্ষেত্র, মার্কেটপ্লেস, প্রয়োজনীয় দক্ষতা ও আউটসোর্সিংয়ের প্রস্তুতি সম্পর্কে বিশেষ শিক্ষা।
পড়াশোনার পাশাপাশি ব্যবসা
১০ম শ্রেণি: পড়াশোনার পাশাপাশি কীভাবে ছোট পরিসরে ব্যবসা শুরু করা যায়—ব্যবসার ধারণা, পরিকল্পনা, হিসাব ও বাস্তব প্রয়োগের শিক্ষা।
দক্ষতা থেকে স্বাবলম্বী হওয়ার প্রস্তুতি
৬ষ্ঠ–১০ম শ্রেণি: ধাপে ধাপে কম্পিউটার, ডিজাইন, ভিডিও, আউটসোর্সিং ও উদ্যোক্তা দক্ষতা অর্জনের মাধ্যমে ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি।
