মহিউদ্দিন কারিগরি ইনস্টিটিউট
প্রি-ভোকেশনাল ৬ষ্ট থেকে ৮ম, এসএসসি ভোকেশনাল (৯ম ও ১০ম) এবং এইচ এস সি (BMT) একাদশ ও দ্বাদশ শ্রেণি
সর্বাধুনিক শিক্ষা পদ্ধতিতে পরিচালিত। বাস্তব শিক্ষা ও উদাহরণে পাঠদান — অতিরিক্ত গৃহশিক্ষক বা কোচিং এর প্রয়োজন নেই।
স্কুল পরিচিতি
মহিউদ্দিন কারিগরি ইনস্টিটিউট
প্রতিষ্ঠান কোড- প্রতিষ্ঠান কোড- ৫৩২৪২ ও EINN নং : ১৪০৭৪৪
আধুনিক, বাস্তবমুখী ও মানসম্মত কারিগরি শিক্ষার সমন্বয়ে পরিচালিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান
মহিউদ্দিন কারিগরি ইনস্টিটিউট শিক্ষার্থীদের যুগোপযোগী কারিগরি ও বাস্তবমুখী শিক্ষার মাধ্যমে দক্ষ, আত্মনির্ভরশীল ও ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করে গড়ে তোলার লক্ষ্যে পরিচালিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান।
এখানে প্রচলিত পাঠ্যবইনির্ভর শিক্ষার পাশাপাশি বাস্তব উদাহরণ, প্রয়োজনীয় উপকরণ এবং হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে বিষয়গুলো সহজ, সরল ও প্রাঞ্জলভাবে তুলে ধরা হয়। আমাদের শিক্ষাদান পদ্ধতিতে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষেই পাঠের বিষয়গুলো বুঝে তা বাস্তব প্রয়োগের মাধ্যমে আয়ত্ত করার সুযোগ পায়।
আমাদের লক্ষ্য এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, যেখানে একজন শিক্ষার্থী শুধু পরীক্ষায় ভালো ফলাফল বা একটি সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং বাস্তব জ্ঞান, কারিগরি দক্ষতা, প্রযুক্তিগত সক্ষমতা ও আত্মবিশ্বাস অর্জনের মাধ্যমে ভবিষ্যতের জন্য প্রস্তুত হবে।
মোঃ মহিউদ্দিন — প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান উপদেষ্ঠা
আল-আমিন প্রধান — সহ-প্রতিষ্ঠাতা, অধ্যক্ষ ও ব্যবস্থাপনা পরিচালক
আফরিন সুলতানা — সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান অর্থ কর্মকর্তা (CFO)
প্রতিষ্ঠানের অবস্থান
মহিউদ্দিন কারিগরি ইনস্টিটিউট মাওনা চৌরাস্তা থেকে মাওনা বাজারের দিকে যাওয়ার প্রধান সড়কে, পেয়ার আলী কলেজ পার হয়ে মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ঠিক উত্তর দিকে, মাওনা ভূমি রেজিস্ট্রেশন অফিসের পূর্ব পাশে অবস্থিত।
Google Maps-এ প্রতিষ্ঠানের অবস্থান:
Google Maps Location
প্রতিষ্ঠার পেছনের ইতিহাস
মহিউদ্দিন কারিগরি ইনস্টিটিউটের প্রতিষ্ঠার পেছনে রয়েছে দীর্ঘদিনের শিক্ষা ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পৃক্ততার অভিজ্ঞতা।প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা জনাব মো. মহিউদ্দিন ১৯৮৩ সাল থেকে শিক্ষা বিস্তারের সঙ্গে সম্পৃক্ত। তিনি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় গোসিংগা ইউনিয়নের পটকা গ্রামে পটকা আলিম মাদরাসা প্রতিষ্ঠা করেন, একাধারে তিনি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা, জমিদাতা ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন, পরবর্তীতে প্রতিষ্ঠানটির সঙ্গে ভোকেশনাল ও বিএমটি কলেজ সংযুক্ত হয়। দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্ব ও পাঠদানের সঙ্গে যুক্ত থাকার পর তিনি ২০১৯ সালে উক্ত এমপিওভুক্ত প্রতিষ্ঠান থেকে অবসর গ্রহণ করেন। দীর্ঘদিনের শিক্ষা-অভিজ্ঞতা এবং শিক্ষার্থীদের বাস্তবমুখী ও কারিগরি শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করার প্রত্যয় থেকে তিনি ২০২২ সালে সম্পূর্ণ ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে মহিউদ্দিন কারিগরি ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সভাপতি ও চেয়ারম্যান হিসেবে শিক্ষা কার্যক্রম, উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় অভিজ্ঞ নেতৃত্ব
মহিউদ্দিন কারিগরি ইনস্টিটিউটের শিক্ষাদর্শ ও পরিচালনায় প্রযুক্তি এবং কারিগরি শিক্ষার বাস্তব অভিজ্ঞতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা ও বর্তমান অধ্যক্ষ মো. আল-আমিন প্রধান (নিরব) যিনি জনাব মো. মহিউদ্দিন এর সুযোগ্য ৩য় সন্তান, মো. আল-আমিন প্রধান (নিরব) তাঁর শিক্ষাজীবন শুরু করেন পটকা আলিম মাদরাসার সঙ্গে সংযুক্ত ভোকেশনাল শাখা থেকে। পরবর্তীতে তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন কম্পিউটার টেকনোলজি সম্পন্ন করেন এবং পরবর্তীতে তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বি.এসসি. ইন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (CSE) সম্পন্ন করেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার পরপরই তিনি বাংলাদেশের একটি জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাই টিভি (MYTV) এর আইটি ইনচার্জ হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ২০১১ সালে তিনি গাজী স্যাটেলাইট টেলিভিশন (GTV)-তে যোগ দেন এবং দীর্ঘ সময় ধরে তথ্যপ্রযুক্তি ও সম্প্রচার প্রযুক্তি ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত থেকে পেশাগত অভিজ্ঞতা অর্জন করেন, তিনি শুরুতে সি. আইটি এক্সিকিউটিভ আইটি, পরবর্তিতে এ্যাসিসটেন্ট ম্যানেজার আইটি, আইটি ম্যানেজার এবং সর্বশেষ ব্রডকাস্ট ম্যানেজার পদে সুনামের সাথে কাজ করা অবস্থায় ২০২৬ এর সেপ্টেম্বর মাসে GTV থেকে অব্যাহতি নিয়ে সমাজ ও দেশের প্রতি নিজের দায়বদ্ধতার জায়গা থেকে মহিউদ্দিন কারিগরি ইনস্টিটিউটের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর দীর্ঘদিনের আইটি, প্রযুক্তি ও সম্প্রচার ব্যবস্থাপনার অভিজ্ঞতা প্রতিষ্ঠানটির প্রযুক্তিনির্ভর, ব্যবহারিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রযুক্তি ও অর্থ ব্যবস্থাপনায় সহ-প্রতিষ্ঠাতার ভূমিকা
ইঞ্জিনিয়ার আফরিন সুলতানা অর্থ ও প্রশাসনিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন কম্পিউটার টেকনোলজি এবং পরবর্তীতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বি.এসসি. ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) সম্পন্ন করেন। বর্তমানে তিনি মহিউদ্দিন কারিগরি ইনস্টিটিউটের প্রধান অর্থ কর্মকর্তা (CFO) হিসেবে প্রতিষ্ঠানের আর্থিক পরিকল্পনা, ব্যবস্থাপনা ও বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে নিরলশ ভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন।
আমাদের শিক্ষাদর্শ
মহিউদ্দিন কারিগরি ইনস্টিটিউট বিশ্বাস করে— শিক্ষা শুধু সনদ অর্জনের জন্য নয়; শিক্ষা হতে হবে বাস্তব জীবনে প্রয়োগযোগ্য। তাই শিক্ষার্থীদের প্রচলিত একাডেমিক শিক্ষার পাশাপাশি ছোটবেলা থেকেই প্রযুক্তি, কারিগরি দক্ষতা, সৃজনশীলতা, বাস্তব সমস্যা সমাধান এবং কর্মমুখী জ্ঞানের সঙ্গে পরিচিত করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। আমাদের লক্ষ্য হলো—একজন শিক্ষার্থী যেন শিক্ষাজীবন শেষ করার আগেই নিজের দক্ষতা সম্পর্কে আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে এবং ভবিষ্যতে উচ্চশিক্ষা, চাকরি, ফ্রিল্যান্সিং, উদ্যোক্তা হওয়া কিংবা আত্মকর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় ভিত্তি তৈরি করতে পারে।
আমাদের অঙ্গীকার
শুধু সনদ নয়—
বাস্তব জ্ঞান, কারিগরি দক্ষতা, আত্মবিশ্বাস ও আত্মনির্ভরতার পথে শিক্ষার্থীদের এগিয়ে নেওয়াই মহিউদ্দিন কারিগরি ইনস্টিটিউটের লক্ষ্য।
৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি
মহিউদ্দিন কারিগরি ইনস্টিটিউটে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রি-ভোকেশনাল সিলেবাস অনুসরণ করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা গতানুগতিক শিক্ষার পাশাপাশি ৬ষ্ঠ শ্রেণি থেকেই বাস্তবমুখী ও দক্ষতাভিত্তিক হাতে-কলমে শিক্ষার সুযোগ পায়। আমাদের লক্ষ্য—শিক্ষার্থীদের শুধু পাঠ্যবই নির্ভর জ্ঞান নয়, বরং প্রয়োজনীয় ব্যবহারিক দক্ষতা ও বাস্তবজীবনমুখী জ্ঞান অর্জনের মাধ্যমে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তোলা।
আমাদের ট্রেডসমূহ
কম্পিউটার
জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস
ড্রেসমেকিং & টেইলারিং
সিভিল ড্রাফটিং
আমাদের ট্রেডসমূহ
১. কম্পিউটার
২. উদ্যোক্তা উন্নয়ন
৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত
পাঠ্যক্রমের বাইরে বিশেষ শিক্ষা ও কার্যক্রম
বাধ্যতামূলক কম্পিউটার শিক্ষা
৬ষ্ঠ শ্রেণি: কম্পিউটারের মৌলিক ব্যবহার, টাইপিং, ফাইল ব্যবস্থাপনা ও ডিজিটাল দক্ষতার হাতে-কলমে শিক্ষা।
অফিস অ্যাপ্লিকেশন ও গ্রাফিক্স
৭ম শ্রেণি: MS Word, Excel, PowerPoint-এর পাশাপাশি বেসিক গ্রাফিক্স ডিজাইনের বাস্তবভিত্তিক শিক্ষা।
গ্রাফিক্স ও ভিডিও এডিটিং
৮ম শ্রেণি: গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিংয়ের মাধ্যমে সৃজনশীল ও ব্যবহারিক ডিজিটাল দক্ষতা অর্জনের সুযোগ।
আউটসোর্সিং শিক্ষা
৯ম শ্রেণি: অনলাইনে কাজের ক্ষেত্র, মার্কেটপ্লেস, প্রয়োজনীয় দক্ষতা ও আউটসোর্সিংয়ের প্রস্তুতি সম্পর্কে বিশেষ শিক্ষা।
পড়াশোনার পাশাপাশি ব্যবসা
১০ম শ্রেণি: পড়াশোনার পাশাপাশি কীভাবে ছোট পরিসরে ব্যবসা শুরু করা যায়—ব্যবসার ধারণা, পরিকল্পনা, হিসাব ও বাস্তব প্রয়োগের শিক্ষা।
দক্ষতা থেকে স্বাবলম্বী হওয়ার প্রস্তুতি
৬ষ্ঠ–১০ম শ্রেণি: ধাপে ধাপে কম্পিউটার, ডিজাইন, ভিডিও, আউটসোর্সিং ও উদ্যোক্তা দক্ষতা অর্জনের মাধ্যমে ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি।
