মহিউদ্দিন কারিগরি ইনস্টিটিউট
এইচ এস সি (BMT) একাদশ ও দ্বাদশ শ্রেণি
সর্বাধুনিক শিক্ষা পদ্ধতিতে পরিচালিত। বাস্তব শিক্ষা ও উদাহরণে পাঠদান — অতিরিক্ত গৃহশিক্ষক বা কোচিং এর প্রয়োজন নেই।
স্কুল পরিচিতি
মহিউদ্ধিন কারিগরি ইনস্টিটিউট
আধুনিক, বাস্তবমুখী ও মানসম্মত কারিগরি শিক্ষার সমন্বয়ে পরিচালিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান।
মহিউদ্দিন কারিগরি ইনস্টিটিউটে শিক্ষার্থীদের যুগোপযোগী কারিগরি ও বাস্তব শিক্ষার মাধ্যমে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে পাঠদান করা হয়। পাঠ্যবইয়ের পাশাপাশি বাস্তব উদাহরণ, প্রয়োজনীয় উপকরণ ও হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় বিষয়গুলো শিক্ষার্থীদের কাছে তুলে ধরা হয়।
আমাদের বিশেষ পাঠদান পদ্ধতির ফলে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষেই পাঠের বিষয়গুলো ভালোভাবে বুঝতে ও আয়ত্ত করতে পারে। ফলে অতিরিক্ত গৃহশিক্ষক বা আলাদা কোচিংয়ের ওপর নির্ভরশীলতা কমে যায়।
আমাদের লক্ষ্য—শুধু সনদ নয়, শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান, দক্ষতা ও আত্মবিশ্বাসের মাধ্যমে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা।
এইচ এস সি (BMT) একাদশ ও দ্বাদশ শ্রেণি
মহিউদ্দিন কারিগরি ইনস্টিটিউটে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রি-ভোকেশনাল সিলেবাস অনুসরণ করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা গতানুগতিক শিক্ষা বাদ দিয়ে বাস্তবমুখী ও দক্ষতাভিত্তিক হাতে-কলমে শিক্ষার সুযোগ পায়। আমাদের লক্ষ্য—শিক্ষার্থীদের শুধু পাঠ্যবই নির্ভর জ্ঞান নয়, বরং প্রয়োজনীয় ব্যবহারিক দক্ষতা ও বাস্তবজীবনমুখী জ্ঞান অর্জনের মাধ্যমে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তোলা।
আমাদের ট্রেডসমূহ
১. কম্পিউটার
২. উদ্যোক্তা উন্নয়ন
মোঃ মহিউদ্দিন — প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান
আল-আমিন প্রধান — সহ-প্রতিষ্ঠাতা, অধ্যক্ষ ও ব্যবস্থাপনা পরিচালক
