এতদ্বারা এসএসসি ভোকেশনাল ৯ম শ্রেণীর সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB) কর্তৃক নির্ধারিত ৯ম শ্রেণীর সমাপনী পরীক্ষার ফর্ম ফিলাপ প্রক্রিয়া আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ইং তারিখের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
যে সকল শিক্ষার্থী এখনও প্রয়োজনীয় ফি জমা প্রদান এবং ফর্ম ফিলাপ সম্পন্ন করোনি, তাদেরকে আগামী ৩০/০৯/২০২৬ ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে বিদ্যালয়ের সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করে ফর্ম ফিলাপ চূড়ান্ত করার নির্দেশ দেওয়া যাচ্ছে।
বিশেষ দ্রষ্টব্য: নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ফি প্রদান করেও ফর্ম ফিলাপের কোনো সুযোগ থাকবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম ফিলাপ না করলে উক্ত শিক্ষার্থী চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
আদেশক্রমে,
অধ্যক্ষ/প্রধান শিক্ষক
কারিগরি ও ভোকেশনাল শাখা
