৯ম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশন সম্পন্নকরণ সংক্রান্ত বিশেষ নোটিশ

এতদ্বারা সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB) কর্তৃক নির্ধারিত ৯ম শ্রেণীর শিক্ষার্থীদের ভর্তি রেজিস্ট্রেশন প্রক্রিয়া আগামী ২০ সেপ্টেম্বর, ২০২৬ ইং তারিখের মধ্যে চূড়ান্তভাবে শেষ হতে যাচ্ছে।

যে সকল শিক্ষার্থী এখনও প্রয়োজনীয় তথ্য, কাগজপত্র প্রদান ও ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করেননি, তাদেরকে আগামী ২০/০৯/২০২৬ ইং তারিখের মধ্যে বিদ্যালয়ের স্ব-স্ব ট্রেড ইনচার্জ বা কম্পিউটার শাখায় যোগাযোগ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হচ্ছে।

বিশেষ দ্রষ্টব্য: উক্ত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তীতে বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন করার আর কোনো সুযোগ থাকবে না এবং এর ফলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল বলে গণ্য হবে। উক্ত ঝামেলার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না।

আদেশক্রমে,

অধ্যক্ষ/প্রধান শিক্ষক

কারিগরি ও ভোকেশনাল শাখা